ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

    মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরাজপুরের মঠবাড়িয়ায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে শনিবার বিকেলে ৫০ পিস ইয়াবাসহ ফাহাদ হোসেন হাওলাদার (২০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে। আটককৃত ফাহাদ উপজেলার উদয়তারা বুড়ির চর গ্রামের মাহাবুব হাওলাদারের ছেলে।

    ডিবি সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি দক্ষিণের পুলিশ পরিদর্শক একেএম মাহফুজুল হকের নির্দেশে এসআই জ্যোতির্ময় হালদার সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার বিকেলে উপজেলার উদয়তারা বুড়ির চর গ্রামের জনৈক জালাল মাস্টারের বাড়ির সামনে রাস্তার উপর অভিযান চালায়। এসময় তুষখালী থেকে জুনিয়া নতুন বাজারগামী রাস্তার উপর থেকে ফাহাদকে আটক করা হয়। পরে তাঁর শরীর তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় ডিবির এসআই জ্যোতির্ময় হালদার বাদি হয়ে ফাহাদকে আসামি করে মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে রোববার আদালতে সোপর্দ করা হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ