ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক

বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে ৪ কেজি গাঁজা সহ সুজন (২৭) নামে এক যুবককে আটক করেছে বরিশাল কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা। 

আটককৃত সুজন পটুয়াখালী জেলার ছোট বিঘাই ইউনিয়নের বাসিন্দা। 

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৪ সেপ্টেম্বর)  রাত আনুমানিক ৯ টায় নগরের ১০ নং ওয়ার্ড  প্লানেট পার্ক সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।


রোববার সকালে বাংলাদেশ কোষ্টগার্ড বরিশাল দক্ষিণ জোনের লেঃবিএন মিডিয়া কর্মকর্তা কেএম শফিউল কিঞ্জল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

রোববার আটককৃত সুজনকে কোতয়ালী মডেল থানায় হস্তাস্তর করা হয়। জব্দকৃত গাঁজা ও তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ