বরিশালে বর্নাঢ্য আয়োজনে মীনা দিবস পালিত

সারা দেশের ন্যায় বরিশালেও বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মীনা দিবস পালিত হয়েছে।
শনিবার বরিশাল নগরীর মল্লিক রোডস্থ ১১১ নং সিস্টারস ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ টায় মীনা দিবস উদযাপিত হয়।
বর্নাঢ্য র্যালীর মধ্য দিয়ে দিবসটি শুরু হয়ে কবিতা আবৃত্তি, ছোট গল্প,সংগীত পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়। দিবসটিতে এ বছরের প্রতিপাদ্য বিষয় ছিল নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসন্মত শিক্ষা।
আরও একটি অন্যতম বিষয় হলো সক্ষম শতভাগ শিশুদের বিদ্যালয়ে ভর্তি নিশ্চিতকরন এবং একটি শিশুও যেন ঝরে না পরে সে বিষয়ে লক্ষ্য রাখা। জেলা পর্যায়ে পালিত দিবসটিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) সোহেল মারুফ, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব এর সহ-সাধারন সম্পাদক এম.জহির, জেলা কালচারাল অফিসার হাসানুর রশীদ মাকসুদ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমন্বয়কারী পি টি আই দীনা ইয়াসমিন, সহকারী জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন ও চিত্রশিল্পী আবদুস সোবহান বাচ্চু।
অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা শিক্ষা অফিসার ফয়সল জামিল। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন সিস্টারস্ ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা খানম।
এএজে