বরিশালে ইসলামী আন্দোলন এর ‘শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধি সভা’ অনুষ্ঠিত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় চাঁদমারি এম.সি. অডিটোরিয়ামে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক মাহবুব হোসেন মানিক।
মহানগরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে ও তানভীর আহমেদ শোভন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহানগর এর ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আজিজুল হক, সহ-সভাপতি মুহাম্মাদ জাহিদুল ইসলাম,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সহ সভাপতি এইচ এম আল আমিন, সাংগঠনিক সম্পাদক গাজী মুহাম্মাদ রেদোয়ান, নগর ছাত্র আন্দোলনের তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলাম, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মাদ নাজমুল ইসলাম সুজন, অর্থ ও কল্যান সম্পাদক আলমগীর হোসাইন, বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ রিফাত লস্কর, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক গাজী মুহাম্মাদ ত্বলহা হাসান এবং থানা ও শিক্ষা প্রতিষ্ঠান নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশে উচ্চশিক্ষা অর্জনের হার যেমন বাড়ছে, তেমন উচ্চশিক্ষিতদের বেকারত্বের হার জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। উচ্চশিক্ষা এখন আর চাকরি পাওয়ার নিশ্চতা দিতে পারছে না। তরুণরা যত বেশি শিক্ষিত হচ্ছে, তত বেশি বেকার থাকার ঝুঁকি তৈরি হচ্ছে।বাংলাদেশে ৪৭% গ্রাজুয়েট বেকার। মোট তরুণ বেকার ৭ কোটি ৩০ লক্ষ।যে যত বেশি শিক্ষিত সে ততই বেকার। শিক্ষার্থীরা শুধু সার্টিফিকেট পাচ্ছে, তারা নৈতিকতা সমৃদ্ধ কর্মমুখী শিক্ষা পাচ্ছে না। তাই শিক্ষার গুনগত মান বৃদ্ধি করতে নৈতিকতা সমৃদ্ধ কর্মমুখী শিক্ষানীতি প্রণয়ন করা সময়ের অপরিহার্য দাবি।
এএজে