ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ক্ষিপ্ত হয়ে ট্রফি ভেঙে ফেললেন ইউএনও

    ক্ষিপ্ত হয়ে ট্রফি ভেঙে ফেললেন ইউএনও
    পুরস্কার বিতরণ চলাকালে ফলাফল নিয়ে হট্টগোল শুরু হয়। এতে ইউএনও ক্ষিপ্ত হয়ে ট্রফিগুলো ভেঙে ফেলেন। ইনসেটে ইউএনও মেহরুবা ইসলাম (ডানে)
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বান্দরবানের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলাম ক্ষিপ্ত হয়ে চ্যাম্পিয়ন ট্রফি ভেঙে ফেলেছেন। গতকাল শুক্রবার বিকালে আলীকদম উপজেলার রেপারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।  ইউএনও প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করতে এসেছিলেন। 

    প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার আবাসিক স্বাধীন যুব সমাজ সংগঠন আয়োজিত আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ইউএনও মেহরুবা ইসলাম পুরস্কার প্রদান করতে আসেন। পুরস্কার বিতরণ চলাকালে ফলাফল নিয়ে হট্টগোল শুরু হয়। এতে একপর্যায়ে ইউএনও রেগে যান। টেবিল থেকে ট্রফি তুলে মাটিতে ছুড়ে ফেলেন।

    আলীকদম উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম জানান, আবাসিক জুনিয়র একাদশ বনাম রেপারপাড়া বাজার একাদশ দলের মধ্যে ফাইনাল খেলা নির্ধারিত সময়ে গোলশূন্য থাকে। রেফারির সিদ্ধান্তে খেলা ট্রাইব্রেকারে গড়ালে ১-০ গোলে আবাসিক জুনিয়র একাদশ জয়লাভ করে। পুরস্কার বিতরণ চলাকালে ফলাফল নিয়ে হট্টগোল শুরু হয়। এতে ইউএনও মেহরুবা ইসলাম ক্ষিপ্ত হয়ে ট্রফিগুলো ভেঙে ফেলেন।

    বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ