ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • পিরোজপুরে নালা থেকে নারীর মরদেহ ‍উদ্ধার

    পিরোজপুরে নালা থেকে নারীর মরদেহ ‍উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে নালা থেকে অরুনা হালদার (৬০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।

    শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দীর্ঘা ইউনিয়নের উত্তর ঘোষকাঠি গ্রামের ঘোষকাঠী খাল সংলগ্ন একটি নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত প্রফুল্ল হালদারের স্ত্রী।

    নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শনিবার সকালে তিনি ঘর থেকে বের হয়ে বাড়ির পাশের জমিতে যান। দুপুরের দিকে স্থানীয়রা তাকে ওই খাল সংলগ্ন একটি নালায় নিথরাবস্থায় পড়ে থাকতে দেখে পরিবার ও থানায় জানায়।

    নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। পরিচয় শনাক্তেরও চেষ্টা চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ