ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • নোয়াখালীতে মাদক বিরোধী গোল্ডকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত

    নোয়াখালীতে মাদক বিরোধী গোল্ডকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সদর উপজেলার দাদপুর ইউনিয়নে মাদক বিরোধী চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার বিকালে ইউনিয়নের রামবল্লবপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন পরিষদ আয়োজিত চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় হাকিমপুর ২নং ওয়ার্ড ০-৩ গোলে  দাদপুর ৩নং ওয়ার্ডকে  ০২ গোলে পরাজিত করে।
    ফাইনাল খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে দাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান শিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহিন।
    এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বোর্ড সদস্য ও নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টু।

    পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগ নেতা মিথুন ভট্ট, নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য প্রার্থী মো. কামাল উদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী আজমলা আক্তার, শিল্পপতি মোতাহের হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

    দাদপুর ইউনিয়নকে মাদক মুক্ত করতে যুব সমাজকে খেলাধুলায় মনোযোগী করতে ইউনিয়ন পরিষদের উদ্যোগে গত পহেলা সেপ্টম্বর মাদক বিরোধী চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান শিপন। এই খেলায় ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে ৯টি দল অংশগ্রহন করে। কোনরকম বিশৃঙ্খলা ছাড়াই শেষ টুর্নামেন্টের প্রতিটি পর্ব।

    দাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান শিপন বলেন, বর্তমান যুব সমাজ আমাদের ঐতিহ্যবাহী খেলাধুলা থেকে দুরে সরে যাচ্ছে এবং মাদকসহ নানা অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ছে। তাই যুব সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে ফিরিয়ে আনতে আমরা এই চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের আয়োজন করেছি। এই টুর্নামেন্টের ফলে এই ইউনিয়নে ৭০ শতাংশ মাদক নির্মুল হয়ে গেছে। আশা করছি আমরা সকলের সহযোগিতায় দাদপুরকে মাদকমুক্ত ইউনিয়ন ঘোষণা করতে পারবো।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ