ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • কিডনী রোগীর চিকিৎসায় ও মাদ্রাসা স্থাপনে আর্থিক সহায়তা প্রদান 

    কিডনী রোগীর চিকিৎসায় ও মাদ্রাসা স্থাপনে আর্থিক সহায়তা প্রদান 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ার ধানীসাফা এলাকার একতা মানব সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে দরিদ্র কিডনী রোগী কাঠ মিস্ত্রী ফারুক হোসেন ও মারকাযুস সুফ্ফা মডেল মাদ্রাসা স্থাপনে আর্থিক সহায়তা প্রদাক করা হয়েছে।

    শুক্রবার বিকেলে ধানীসাফা এলাকায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একতা মানব সেবা ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি আল আমিন সিকদার, সহ সভাপতি কামাল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মিজানুর ফরাজি, অর্থ সম্পাদক আঃ রাজ্জাক, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, রিয়াজুল ফরাজি, বেল্লাল ফরাজি, মো. ফারুক মিয়াক প্রমখ এবং মারকাযুস সুফ্ফা মডেল মাদ্রাসার পরিচালক মাওঃ ফোরকান আহম্মেদ, শিক্ষক মাওঃ মো. এনামুল হক।

    একতা মানব সেবা ফাউন্ডেশনে সভাপতি শহিদুল ইসলাম ফরাজি ও সাধারন সম্পাদক নিরব ছগির মোল্লা জানান, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই সমাজের অসহায় ও দরিদ্র মানুষদেরকে মাঝে বিভিন্ন রকম সহায়তা করে আসছে। কয়েক ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, শীতবস্ত্র বিতরন এবং মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সাধ্যমত সহায়তা করা হচ্ছে। এ ধারা অব্যাহত থাকবে। সমাজের সকলের উচিৎ এবাবেই অসহায় ও দরিদ্র মানুষদের পাশে থেকে সহায়তা করা। 


     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ