ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বাকেরগঞ্জে দূর্গাপূজা উপলক্ষে নগদ অর্থ প্রদান

বাকেরগঞ্জে দূর্গাপূজা উপলক্ষে নগদ অর্থ প্রদান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাৎসবে ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার মোট  ৭৬ টি  মন্ডবে পূজা অনুষ্ঠিত হবে। ‍এ ‍উপলক্ষে মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে আলে‍াচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা  সজল চন্দ্র শীলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন  বরিশাল - ৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রতনা। 

বিশেষ অতিথি ছিলেন, বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আলাউদ্দিন মিলন, হিন্দু বৈদ্ধ্য খৃস্টান পরিষদের সভাপতি বাবু সুনিল কুমার দাস ঝন্টু, সাধারণ সম্পাদক অমল চন্দ্র দাস সিবু,পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর চন্দ্র শীল, কৃষ্ণকাঠি প্রফুল্ল বিদ্যাপিটের প্রতিষ্ঠাতা ও দেবালয় পূজা কমিটির সভাপতি পংকজ কুমার দাস, জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মানিক হোসেন হাওলাদার,অধ্যাপক  বিপ্লব মিত্র,অধ্যাপক শহিদুল ইসলাম, উপজেলা যুব সংহতির  সভাপতি এ্যাডভোকেট মজিবুর রহমান,গারুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম কাইয়ুম খান  সহ বাকেরগঞ্জের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ। পরে সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল থেকে ৩ লাখ টাকা অর্থ প্রদান করা হয়। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ