ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশাল সদর উপজেলা শ্রমিক দলের মতবিনিময় সভা

বরিশাল সদর উপজেলা শ্রমিক দলের মতবিনিময় সভা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল সদর উপজেলা শ্রমিক দলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে বিভিন্ন ইউনিয়ন নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছে জেলা শ্রমিকদল। শুক্রবার সকালে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। 

সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. রফিকুল ইসলাম আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেণ বরিশাল বিভাগীয় শ্রমিক দলের সাধারন সম্পাদক এমজি ফারুক। বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিকদল ভারপ্রাপ্ত সভাপতি আ. হক ফরাজী। প্রধান বক্তা ছিলেন জেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি আব্দুর রব হাওলাদার, সহসভাপতি মো. নান্নু মিয়া, সদর উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মো. বাবুল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম হোসেন তালুকদার, আব্দুল গফফার, কামাল সরদার ও নুরুল ইসলাম সহ অন্যান্যরা।  সভায় সদর উপজেলার শায়েস্তাবাদ ও চরকাউয়া ইউনিয়ন শ্রমিকদলের ৩১ সদস্য বিশিষ্ট পৃথক পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।

পর্যায়ক্রমে সদর উপজেলার অন্যান্য ৮টি ইউনিয়নে শ্রমিক দলের কমিটি গঠন করা হবে বলে জানান জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ