অবৈধ ড্রেজার দিয়ে হিজলায় ধ্বংস করছে কৃষি জমি

হিজলায় দুই ডজন অবৈধ ড্রেজার দিয়ে কৃষি জমির বালু কেটে ধবংস করা হচ্ছে। অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে কৃষি জমি থেকে বালু উত্তোলন করছে ড্রেজার মালিককরা। একারনে প্রশাসনকে তাঁরা তোয়াক্কা করচ্ছে না। ফলে তাদের কারণে এখন ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষকরা।
উপজেলার মেমানিয়া ইউনিয়ন ভুমি কর্মকর্তা হুমায়ুন কবির হাওলাদার বলেন, ২১ সেপ্টেম্বর দুপুর ১ দিকে উপজেলার মেমানিয়া ইউনিয়নে চিড়াখোলা গ্রামের কাচিকাটা ব্রীজ সংলগ্ন ধানের কৃষি জমিতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে একটি চক্র। এই সংবাদ পেয়ে তৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে কৃষি জমিতে ড্রেজার দিয়ে বালু কাটার বিষয়টি জানতে চাই। তখন ড্রেজারের মালিক রাজ্জাক সরদার আমার উপর ক্ষিপ্ত হয়। তিনি আমাকে হুমকি দিয়ে বলেন আপনাদের প্রশাসনের ক্ষমতা থাকলে ড্রেজার বন্ধ করে দিয়েন।
জানা গেছে, উপজেলার হরিনাথপুর, মেমানিয়া, হিজলা গৌরবদী ইউনিয়নে প্রায় ২ ডজনের অধিক ড্রেজার দিয়ে কৃষি জমি বিনষ্ট করে চলছে একটি মহুল । ভুক্তভোগী পরিবার জানান, জনপ্রতিনিধিদের নিরব ভূমিকার কারনে ড্রেজার মালিকরা বেপরোয়া। অবৈধ ড্রেজার বন্ধে জনপ্রতিনিধি কিংবা প্রশাসন কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহন করছেন না।
মেমানিয়া ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন, রেকর্ডীয় মালিকরা তাদের জমিতে ড্রেজিং করছে। এ বিষয়ে আমাদের কিছু করনীয় নাই। এব্যপাবে নির্বাহী অফিসারকে অনেকবার বলেছি তাঁরা কোন ব্যবস্থা নিচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ বলেন, কোথায় অবৈধ ড্রেজার দিয়ে কৃষি জমি নষ্ট করছে, আমাদের তথ্য দিন আমরা ব্যবস্থা নিব।
এইচকেআর