ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • বাউফলে সাজানো মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

    বাউফলে সাজানো মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে পটুয়াখালী বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়নের কচুয়া গ্রামের নারী-পুরুষেরা আজ শুক্রবার বিক্ষোভ মিছিল করেছে।

    সকাল ১০ টার দিকে কচুয়া ঈদগাহ মাঠ থেকে মিছিল শুরু হয়। মিছিলটি ওই গ্রামের বিভিন্ন সড়ক ঘুরে পৌনে ১১ টার দিকে মোখলেচুর রহমান প্রতিবন্ধী স্কুলের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করে বিক্ষোভকারীরা।

    স্থানীয় বাসিন্দা ও মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে,  চলতি মাসের ৬ সেপ্টেম্বর নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এসএম মহসীন বিজয়ী হন। আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী ইব্রাহিম ফারুক পরাজিত হন। ওই নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও একই ওয়ার্ডের ইউপি সদস্য আনছার উদ্দিন খানকে তিন দিনের কারাদণ্ড  দেন ভ্রাম্যমান আদালত। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকেরা একে অপরকে দায়ী করেন।

    পরে নির্বাচনের দিন রাতে আনছার উদ্দিনের ঘর ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় ১৫ সেপ্টেম্বর ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কুদ্দুস মুন্সী (৫২) ও মুক্তিযোদ্ধা মো. হারুন মুন্সির সরকারি চাকুরিজীবি সন্তান মো.ওয়ালিউল্লাহসহ (৪২) আওয়ামী লীগের ১৭ নেতা-কর্মীর বিরুদ্ধে পটুয়াখালী আদালতে মামলা করেন আনছার উদ্দিন।

    আওয়ামী লীগ নেতা মো. কুদ্দুস মুন্সী বলেন,‘তাঁদেরকে (কুদ্দুস ও তাঁর লোকজন) হয়রানি করার জন্য আনছার উদ্দিনের লোকজন বসতঘর কুপিয়ে ও ভাঙচুর করে তাঁদের (কুদ্দুস) বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে।’

    আওয়ামী লীগ নেতা আনছার উদ্দিন এ অভিযোগ অস্বীকার করে বলেন,‘যারা মিছিল করেছেন, তাঁরা কেউ ওই এলাকার বাসিন্দা না। মামলার হাত থেকে বাঁচার জন্য লাকজন ভাড়া করে তাঁর বিরুদ্ধে মিছিল করিয়েছে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ