ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • ঝালকাঠিতে প্রতীকী জলবায়ু ধর্মঘট পালিত

    ঝালকাঠিতে প্রতীকী জলবায়ু ধর্মঘট পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘দূর্যোগের ক্ষতিপূরণ ও নবায়নযোগ্য শক্তি এতেই জলবায়ু সংকটের মুক্তি’ এই প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবী সংগঠন  ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের প্রতীকী জলবায়ু ধর্মঘট পালিত হয়েছে। 

    শুক্রবার সকালে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের প্রতীকী জলবায়ু ধর্মঘট পালিত হয়। এতে বিভিন্ন সংগঠনের প্রায় শতাধিক জলবায়ু যোদ্ধা অংশ নেয়। 

    মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের ঝালকাঠির জেলা সমন্বয়ক তন্ময় চন্দ অভি, শাকিল হাওলাদার রনি, খুরশীদ জাহান।

    বক্তারা বলেন,বাংলাদেশ জলবায়ু সংকট জনিত ঝুঁকিতে রয়েছে। তাই ঘনঘন বিভিন্ন দুর্যোগের মুখে পতিত হচ্ছে। আমাদের দাবিগুলো উন্নত বিশ্বের কাছে না আদায় করতে পারলে আমরা ভবিষ্যতে আরও ভয়ানক অবস্থার সম্মুখীন হবো। জলবায়ু পরিবর্তন এর কু-প্রভাব একটি বৈশিক সমস্যা। ভবিষ্যৎ প্রজন্মকে টিকিয়ে রাখতে এবং তাঁর জন্য সুস্থ, সুন্দর ও বাসযোগ্য করতে এই আন্দোলনের কোন বিকল্প নেই।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ