উজিরপুরে পূজা উদযাপন পরিষদের সাথে নবাগত ওসির মতবিনিময়

আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে উজিরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে মডেল থানা কমপ্লেক্সের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান। উপ-পরিদর্শক কমলের সঞ্চালনায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি তাপস রায়, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সহদেব কুমার দাস, সহ-সভাপতি বামরাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু গৌরাঙ্গ লাল কর্মকার, স্বপন, হিন্দু-বৈদ্ধ্য-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি দিলিপ কুমার সিকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান রনি প্রমুখ।
সভায় বক্তারা সুন্দর সৌহার্দ্য পূর্ণ ভাবে আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপন করার জন্য সকলের প্রতি আহব্বান জানান। এসময় উপজেলা ১১৫ টি মন্দিরের সভাপতি-সম্পাদক সহ পূজা উদযাপন পরিষদের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এইচকেআর