ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • পঞ্চম শ্রেণির দুই ছাত্রীকে ধর্ষণচেষ্টা

    ঝালকাঠিতে দপ্তরির বিচারের দাবিতে সড়ক অবরোধ

    ঝালকাঠিতে দপ্তরির বিচারের দাবিতে সড়ক অবরোধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রাইভেট পড়ানোর সময় ঝালকাঠির নলছিটিতে পঞ্চম শ্রেণির দুই ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরীর বিরুদ্ধে। 

    শুক্রবার সকালে উপজেলার আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে এ ঘটনা ঘটে। মেয়ে দুইটির চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দপ্তরি খোকন সিকদারকে আটক করলেও প্রধান শিক্ষক এসে তাকে ছাড়িয়ে নেয়। এ ঘটনার বিচারের দাবিতে স্থানীয়রা বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়ক একঘণ্টা অবরোধ করে রাখে। এসময় বিক্ষোভ মিছিল করে তাঁরা। এতে সড়কের দুইপাশে যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লা ও অভ্যন্তরিণ গাড়ি আটকা পড়ে।

    পুলিশ ও মেয়েটির পরিবার জানায়, বিদ্যালয়ের দপ্তরি খোকন সিকদার পঞ্চম শ্রেণির দুই ছাত্রীকে বিদ্যালয়ের একটি কক্ষে সকালে প্রাইভেট পড়ায়। শুক্রবার সকালে বিদ্যালয়ের কক্ষের দরজা আটকে সে দুই ছাত্রীকে ধর্ষণচেষ্টা করে। তাঁদের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে খোকন সিকদারকে বিদ্যালয়ের কক্ষের মধ্যেই আটক করে রাখে। খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযুক্ত দপ্তরির ভাই জাহাঙ্গির হোসেন সিকদার এসে ধর্ষণচেষ্টাকারীকে লোকজনের হাত থেকে ছাড়িয়ে নিয়ে যায়। এ ঘটনার বিচারের দাবিতে মেয়ে দুটির পরিবার ও স্থানীয় লোকজন বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়ক একঘণ্টা অবরোধ করে। তাঁরা অভিযুক্ত দপ্তরিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় এলাকাবাসী। 


    স্থানীয় বাসিন্দা কাওছার জামিল খান বলেন, সকালে খোকন দুই ছাত্রীকে প্রাইভেট পড়ানোর সময় ধর্ষণচেষ্টা করে। বিদ্যালয়ের মাঠে তখন ফুটবল খেলছিল কয়েকজন যুবক, তাঁরা এবং আশেপাশের লোকজন চিৎকার শুনে এসে দেখতে পাই খোকন দরজা বন্ধ করে ধর্ষণচেষ্টা করছে। এসময় তাকে কক্ষের ভেতরেই আটকে রাখা হয়। তাঁর ভাই স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গির সিকদার এসে লোকজনের কাছ থেকে খোকনকে ছাড়িয়ে নেয়। এর পর থেকে সে পলাতক রয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই।


    মো. তৌফিক বলেন, আমরা এ ঘটনার বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছিলাম, পুলিশ এসে বিচারের আশ^াস দিয়েছে। কিন্তু অভিযুক্ত খোকনের ভাই কেন তাকে বাঁচিয়ে দিল। পুলিশের কাছে না দিয়ে সে অন্যায় করেছে তাঁরও বিচার হওয়া দরকার। 

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গির সিকদার বলেন, আমি বিদ্যালয়ে এসে এ ধরণের কোন ঘটনা দেখিনি। আমার ভাইয়ের বিরুদ্ধে কিছু লোক ষড়যন্ত্র করছে। শুক্রবার ওর প্রাইভেট পড়ানো উচিৎ হয়নি। 

    এ ব্যাপারে ঘটনাস্থলে থাকা নলছিটি থানার উপপরিদর্শক শহিদুল আলম বলেন, এ ঘটনায় একটি মেয়ের পরিবার থানায় অভিযোগ দিয়েছে। অভিযুক্ত দপ্তরি পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমরা এসে লোকজনের কথা শুনে তাদের শান্ত করেছি। তাঁরা অবরোধ তুলে নিয়েছে। এখন যানচলাচল স্বাভাবিক আছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ