ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুন্সিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, বিভিন্ন স্থানে পুলিশের গুলিতে যুবদল নেতা হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। বৃহস্পতিবার দুপুরে জেলা যুবদলের সদস্যসচিব অ্যাডভোকেট আনিসুর রহমানের নেতৃত্বে শহরের কামারপট্টি দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। 

    মিছিলটি সদর চৌমাথা হয়ে কুমারপট্টি এলাকায় গেলে পুলিশ ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। পরে কামারপট্টি দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হয়ে সমাবেশ করে। এতে বক্তব্য দেন ঝালকাঠি জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রবিউল হোসেন তুহিন, সদস্যসচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান, যুগ্ম আহবায়ক এনামুল হক সাজু, জাহিদুল ইসলাম ও সাদ্দাম হোসেন।

    সমাবেশে বক্তারা মুন্সিগঞ্জে বিএনপির সমাবেশে পুলিশের হামলার বিচার ও দৃষ্টান্তম‚লক শাস্তি দাবি করেন। পাশাপাশি বর্তমান সরকারের নানা ব্যর্থতার প্রসঙ্গ এনে পদত্যাগ করার দাবি জানান। অন্যথায় সরকার পতন না হওয়া পর্যন্ত যুবদল একেরপর এক কর্মস‚চি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ