ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে খেলার মাঠ থেকে পদ্ম গোখরার ২৯ টি ডিম উদ্ধার

বরিশালে খেলার মাঠ থেকে পদ্ম গোখরার ২৯ টি ডিম উদ্ধার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল নগরের একটি খেলার মাঠ থেকে পদ্ম গোখরার ডিম উদ্ধার করেছে এ্যানিমেল ওয়েল ফেয়ার অব বরিশাল নামের একটি সংগঠন।

বৃহস্পতিবার দুপুর দেড়টায় নগরের বান্দ রোড এরাকার যশোর কালার হাউজ সংলগ্ন মাঠ থেকে মাটি খুড়ে ডিম গুলো উদ্ধার কের।

এসময় গর্ত থেকে ২৯ টি ডিম উদ্ধার করা হলেও কোন সাপ উদ্ধার করা যায়নি।

এ্যানিমেল ওয়েল ফেয়ার অব  বরিশালের সৈয়দা সাবিকুন নাহার তুবা বলেন, এখান থেকে একজন আমাদের ডিম পাওয়ার বিষয়টি জানান। পরে তারা আমাদের ডিমগুলোর ছবি তুলে দেন। আমরা বন বিভাগের বিশেষজ্ঞদের ছবি দেখালে তাঁরা এগুলো পদ্মো গোখরার ডিম বলে নিশ্চিত করে।

তিনি বলেন, আমরা ডিম গুলো নিয়ে বাচ্চা ফুটানোর প্রক্রিয়া সম্পন্ন করবো। পরবর্তীতে এগুলো বন বিভাগের মাধ্যমে বনে উন্মুক্ত করা হবে।

স্থানীয় বাসিন্দা মো. জামাল সিকদার বলেন, এই মাঠে ভাই-বন্ধু ক্রিকেট টুনামেন্ট চলছে। মাঠে পানি জমার কারনে মাটি কাটা শুরু করলে একটি গর্ত দেখতে পাই তাঁর মধ্যে সাপের ডিমও ছিল। পরে এলিমেন্ট ওয়েন্ট ফেয়ার অব বরিশালের সদস্যরা এসে ডিম গুলো উদ্ধার করে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ