ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে পিস্তল ও গুলিসহ ডাকাত দলের ছয় সদস্য গ্রেপ্তার 

বরিশালে পিস্তল ও গুলিসহ ডাকাত দলের ছয় সদস্য গ্রেপ্তার 
ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে দেশী তৈরী পিস্তল, আট রাউন্ড গুলি ও ডাকাতির সরঞ্জাম সহ আন্তজেলা ডাকাত দলের সরদারসহ ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বরগুনা জেলার আমতলী থানার কলাগাছিয়া গ্রামের মৃত. আমজেদ হাওলাদারের ছেলে ডাকাত সরদার মো. দেলোয়ার হোসেন, গৌরনদী উপজেলার চররমজানপুর গ্রামরর মো. সেলিম  সরদারের ছেলে রবিউল ইসলাম, পটুয়াখালী জেলার পসারবুনিয়া গ্রামের মৃত. আনোয়ার মীরার ছেলে মোতালেব মীরা, বরগুনার আমতলী উপজেলার ছোটবগি গ্রামের মো. আ. কাদের প্যাদার ছেলে হারুন, বরগুনার বেতাগী উপজেলার মো. সৈয়দ ফকিরের ছেলে মো. আমিনুল ফকির, পটুয়াখালী সদরের মো. সোহরাব সিকদারের ছেলে মো. ছগির সিকদার।

ছয় ডাকাত গ্রেপ্তার ও ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার সকাল ১০ টায় বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, চলতি বছরের ১১ জুন বরিশালের গৌরনদী উপজেলার কেফায়েতনগর এলাকার তানিয়া বেগমের বাসার ঘরের গ্রীল কেটে ডাকাত দল পরিবারের সকল সদস্যদের হাত পা ও মুখ বেধে স্বর্নালংকার ও মোবাইল ফোন, নগদ টাকা লুট করে।

ঐ ডাকাতির ঘটনায় গৌরনদী থানায় মামলা দায়ের করেন তানিয়া বেগম।

মামলা দায়েরের পর মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. হেলাল উদ্দিন সহ পুলিশের একটি দল দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত সরদার মো. দেলোয়ার হোসেন সহ ৬ জনকে গ্রেপ্তার করে।

এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দেশী তৈরী একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি, স্বর্ন,  রেঞ্জ, প্লাস, চাপাতি, বাংলা দাও, ছুরি ও নগদ ২ হাজার টাকা উদ্ধার করে।

পুলিশ সুপার আরো বলেন, প্রথমদিকে গ্রেপ্তারকৃত আসামি রবিউল ইসলাম এবং মোতালেব মীরা ডাকাতির ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার বিষয়ে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। তাদের দেয়া স্বিকারক্তি অনুযায়ী ডাকাতির ঘটনায় লুন্ঠিত স্বর্নালংকার উদ্ধার করা হয়েছে। পাশাপাশি লুন্ঠিত স্বর্নালংকার গৌরনদীর ফটিক ফকির এর মুদি দোকানের পাটাতনের নিচ থেকে উদ্ধার করা হয়। গ্রপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ