ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • পটুয়াখালীতে সাংবাদিক লিটুর উপর সন্ত্রাসী হামলা

    পটুয়াখালীতে সাংবাদিক লিটুর উপর সন্ত্রাসী হামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর সিনিয়র সাংবাদিক টেলিভিশন চ্যানেল নিউজ২৪, বাংলাদেশ প্রতিদিন ও বিডিনিউজের জেলা প্রতিনিধি সঞ্জয় দাস লিটুর উপর সন্ত্রাসী হামলা হয়েছে। ইতোমধ্যে হামলাকারীদের শনাক্তে কাজ শুরু করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ। 

    মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে পটুয়াখালী ব্রিজের উত্তরপাড় শিয়ালীবাজারে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসা মেঘনা পরিবহনের বাসে এই ঘটনা ঘটে। প্রতক্ষ্যদর্শীরা জানায়, সাংবাদিক লিটু বিডিনিউজের ঢাকায় একটি কর্মসূচী শেষে বিকেলে মেঘনা পরিবহনের বাসে পটুয়াখালী রওয়ানা দেন। এসময় একজন সন্ত্রাসী তাকে নজরে রাখে এবং পটুয়াখালীর কাছাকাছি পৌঁছালে তার উপর হামলা করে পালিয়ে যায়। 

    পরে বরগুনা বিডিনিউজের প্রতিনিধি মো. কামাল হোসেন তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কামাল হোসেন জানান, বাসটি পটুয়াখালী পৌঁছালে হঠাৎ করে অজ্ঞাত একজন সন্ত্রাসী সাংবাদিক লিটুর উপর হামলা করে। এসময় লিটু গুরুতর আহত হয়। হামলার সময় ঐ সন্ত্রাসী পটুয়াখালীর শীর্ষ ৫জন সন্ত্রাসীর মধ্যে নিজেকে শ্রেষ্ঠ বলেও দাবী করেন। 

    তবে এখন পর্যন্ত কি কারণে হামলা হয়েছে তা নির্দিষ্ট করে বলতে পারেনি কেউ। ইতোমধ্যে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান হাসপাতালে আহত সাংবাদিক লিটুকে সার্বিক পর্যবেক্ষণে রাখছেন। এদিকে এই জঘন্য সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন পটুয়াখালী জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা। তাঁরা অতিদ্রুত এই হামলার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের খুঁজে বের করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, আমরা আহত সাংবাদিকের খোঁজ খবর নিয়েছি। 

    হাসপাতালে আমিসহ ফোর্স তাঁর কথা শুনেছি। আমরা প্রাথমিক তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে কাজ শুরু করেছি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ