ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

মিথ্যা ও গুজবে কান না দিয়ে সত্যতা যাচাই করতে হবে: বিএমপি কমিশনার

মিথ্যা ও গুজবে কান না দিয়ে সত্যতা যাচাই করতে হবে: বিএমপি কমিশনার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, বিপিএম-(বার) বলেন, সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠায় কোন প্রকার অপপ্রচার, মিথ্যা ও গুজবে কান না দিয়ে সত্যতা যাচাই করতে হবে।  ধর্ম ও সামাজিক সম্প্রতি রক্ষায় সকলকে যার যার অবস্থান থেকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।  বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মসজিদের ইমাম'দের সাথে ‍এক মতবিনিময় সভায় তিনি ‍এসব কথা বলেন। ‍

এ সময় ইমামগণ বিভিন্ন বিষয়ে পুলিশ কমিশনার মহোদয়ের নিকট তাদের মতামত তুলে ধরেন।  

এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর মোহাম্মদ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার ডিবি মো. জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার উত্তর মােহাম্মদ জাকির হােসেন মজুমদার পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ  মো. আলী আশরাফ ভুঞা বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার সিএসবি খাঁন মুহাম্মদ আবু নাসের সহ বিএমপি'র অন্যান্য শীর্ষ কর্মকর্তা বৃন্দ।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ