ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

উজিরপুরে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

উজিরপুরে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

উজিরপুরে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা বুধবার সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আ. মজিদ সিকদার বাচ্চু। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ শেখ, মৎস্য কর্মকর্তা মো. সাইদুজ্জামান, উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. মিঠু, ইউপি চেয়ারম্যান আঃ খালেক রাড়ী, ডাঃ আব্দুল হালিম, মো. ইউসুফ হোসেন হাওলাদার, মো. শাহিন হাওলাদার, এ্যাড. শহিদুল ইসলাম, মো. নজরুল ইসলাম মাঝি, প্রেসক্লাবের সভাপতি মহসিন মিঞা লিটন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রনি প্রমূখ। সভায় ৯টি ইউনিয়নের বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়। 

এর পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ