মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত

মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বরিশাল সদর উপজেলা পরিষদে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু।
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান এর সভাপতিত্ব সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এ্যাড,মাহবুবুর রহমান মধু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম ।
এছাড়া সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ডু।
আরো উপস্থিত ছিলেন, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম, ডাক্তার নুরুননাহার চুমকি, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, সাংস্কৃতিক কর্মী মিন্টু কর, এনজিও সমন্বায়ক জাহানারা বেগম সপ্না প্রমুখ।
এইচকেআর