ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • নোয়াখালীতে বাসের ধাক্কায় প্রাণ গেল সাংবাদিকের

    নোয়াখালীতে বাসের ধাক্কায় প্রাণ গেল সাংবাদিকের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বাসের ধাক্কায় এক সাংবাদিক নিহত হয়েছেন। পরে বাসটি ফেলে চালক ও হেলপার পালিয়ে গেলেও স্থানীয়দের সহায়তার পুলিশ বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে।   

    নিহত খোরশেদ আলম সিকদার (৫৫) উপজেলার ৯ং দেওটি ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের আনন্দিপুর গ্রামের হামিদ উল্যাহ পন্ডিত বাড়ির মৃত মো.ইদ্রিসের ছেলে। তিনি দৈনিক দিনকাল এর সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি ও  সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছিলেন।

    মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের নোয়াখালী টু কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পেশাগত কাজে উপজেলার সোনাইমুড়ী বাজার থেকে পার্শ্ববর্তী চাষিরহাট বাজারে যাচ্ছিলেন সাংবাদিক শিকদার। এসময় জেলা শহর মাইজদী থেকে ঢাকাগামী লাল সবুজ পরিবহনের একটি বাস সোনাইমুড়ী পৌরসভার রামপুর এলাকায় তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে গেলে চালক ও হেলপার বাস ফেলে পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাইমুড়ী পপুলার হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা গৌরিপুর বাজার এলাকায় তার মৃত্য হয়।  

    সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন আর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে স্থানীয়দের সহযোগিতায়া বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ