ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

জনগণের সরকারি সেবা নিশ্চিত করার নির্দেশ বিভাগীয় কমিশনারের

জনগণের সরকারি সেবা নিশ্চিত করার নির্দেশ বিভাগীয় কমিশনারের
বিভাগীয় কমিশনার কার্যালয়ে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে অবহিতকরণ সভা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে সেবা প্রদান প্রতিশ্রুতি, সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণ ও অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে স্টেকহোল্ডারদের সমন্বয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় নগরীর কাশিপুরে বিভাগীয় সদরদপ্তরের বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। এসময় তিনি জনগণের মাঝে সরকারি সেবা নিশ্চিত করতে বিভাগের সকল জেলা প্রশাসকসহ সরকারি কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। 

এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. ওয়াহেদুর রহমান, অতিরিক্তি বিভাগীয় কমিশনার (রাজস্ব) খোন্দকার আনোয়ার হোসেন, বিভাগের ছয় জেলার জেলা প্রশাসক এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে সেবা প্রদান প্রতিশ্রুতি, সুশাসন প্রতিষ্ঠা ও অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয় তুলে ধরে পাওয়াপয়েন্ট প্রেজেন্টেশন করেন করা হয়। এতে সরকারের সেবা কিভাবে জনগণের দারপ্রান্তে পৌঁছানো যায় এবং সেবাগ্রহীতাদের সম্পৃক্ততা নিশ্চিত করার বিষয় তুলে ধরে সংশ্লিষ্টদের দিক নির্দেশনা প্রদান করেন বিভাগীয় কমিশনার আমিন উল আহসান।


কে.আর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ