ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মনপুরায় আচার বিক্রেতা ও শিশুর চিকিৎসার টাকা উদ্ধার করে দিলেন ওসি 

     মনপুরায় আচার বিক্রেতা ও শিশুর চিকিৎসার টাকা উদ্ধার করে দিলেন ওসি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় রুহুল আমিন নামে হতদরিদ্র এক আচার বিক্রেতার বিকাশ একাউন্ট থেকে ৭৭ হাজার টাকা ও আমেনা নামে ৩ বছরের কণ্যা শিশুর চিকিৎসার ৫ হাজার টাকা তাঁর মায়ের বিকাশ একাউন্ট থেকে প্রতারণার মাধ্যমে হ্যাক করে নিয়ে যাওয়া টাকা প্রতারক চক্রের কাছ থেকে উদ্ধার করে দেন ওসি সাইদ আহমেদ।  

    এদিকে  দ্রুত সময়ে ভ্যানে করে রাস্তায় রাস্তায় ঘুরে আচার বিক্রেতার টাকা ও শিশু মেয়ের চিকিৎসার জন্য জমানো টাকা হ্যাকরদের কাছ থেকে উদ্ধার করে দেওয়ায় প্রশংসায় ভাসছেন ওসি। এছাড়াও গত একমাসে বিচারক, পুলিশের উধ্বর্তন কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানসহ ১০ ব্যবসায়ীর বিকাশ একাউন্ট হ্যাক করে নিয়ে যাওয়া ২০ লাক্ষ টাকার ওপরে হ্যাকারদের কাছ থেকে উদ্ধার করে দেন বলে জানান ওসি। গতকাল মঙ্গলবার বিকেল ৪ টায় মনপুরা থানায় ওসির কার্যালয়ে হ্যাকরদের কাছ থেকে উদ্ধার হওয়া টাকা আচার বিক্রেতা ও শিশুর মায়ের কাছে তুলে দেন ওসি। 

    এই সময় টাকা ফেরত পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন আচার বিক্রেতা রুহুল আমিন ও শিশু আমেনার মাতা। শিশু আমেনার মা জানান, বিয়ের পর ৩ মেয়ের জন্ম হয়। পরে চতুর্থ কণ্যা সন্তান আমেনা জন্ম হওয়ায় স্বামী চেড়ে চলে যান। জন্মের পর থেকে জটিল রোগে আক্রান্ত আমেনা। কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে পারেনি। একটু একটু করে মেয়ের চিকিৎসার জন্য বিকাশ একাউন্টে টাকা জমিয়েছি। কিন্তু কেমনে জানি টাকা চলে যায়। পরে ওসিকে জানালে তিনি তাৎক্ষনিক ব্যবস্থা নেন। কেমনে জানি ওসি স্যারে টাকা উদ্ধার করে দেন। পরে তিনি দু’হাত তুলে ওসির জন্য দোয়া করেন। 

    এদিকে হ্যাকিং হওয়া টাকা ফেরত পাওয়া ব্যবসায়ী, বিচারক ও ইউপি চেয়ারম্যানরা হলেন, মনপুরা উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের চেয়ারম্যান আমানত উল্লাহ আলমগীর, ফেনী জেলার মেহমান হোটেলের বাবুর্চীর মো. বাবুলের ১৫ হাজার টাকা, চা দোকানদার রুবেলের ৫০ হাজার টাকা, বিকাশ এজেন্ট শাহীনের এক লক্ষ টাকা, ব্যবসায়ী জামালের এক লক্ষ টাকা, বিকাশ এজেন্ট রহিমের এক লক্ষ টাকা, পটুয়াখালী এক ব্যবাসায়ীর ৫০ হাজার টাকা, বিকাশ এজেন্ট নুরনবীর ৫০ হাজার টাকা, পুলিশ সুপার মর্যদার এক উর্ধ্বতন কর্মকর্তা সহ জজ আদালতের এক বিচারক রয়েছেন। এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিকাশ একাউন্ট হ্যাক হয়ে যাওয়া টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের হাতে তুলে দেওয়া হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ