ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • মঠবাড়িয়ায় প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা

    মঠবাড়িয়ায় প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় ১১ বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় ফারুক হাওলাদার (৬০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ফারুক হাওলাদার উপজেলার বকসির ঘটিচোরা গ্রামের নবী হোসেন হাওলাদার ওরফে কদম আলীর ছেলে। 

    থানা পুলিশ সোমবার সকালে ডাক্তারী পরীক্ষার জন্য ওই প্রতিবন্ধীকে পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে প্রেরণ করেছেন। ডাক্তারী পরীক্ষা শেষে ওই শিশুটিকে সোমবার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    মামলা সূত্রে জানাগেছে, অভিযুক্ত ফারুক হাওলাদার ওই প্রতিবন্ধীর দূর সম্পর্কীয় আত্মীয় এবং একই এলাকার বসবাস করে। গত ২ সেপ্টেম্বর ফারুক হাওলাদার প্রতিবন্ধী ওই শিশু ও তাঁর ছোট বোনকে খাবারের প্রলোভন দেখিয়ে রাস্তা থেকে বাড়িতে নিয়ে যায়। পরে ফারুকের বাড়িতে কোন লোকজন না থাকার সুবাদে প্রতিবন্ধীকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনার ১৮ দিন পর রোববার রাতে ওই প্রতিবন্ধীর বাবা বাদী হয়ে অভিযুক্ত ফারুকের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলাটি দায়ের করেন। 
      
    মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে পুলিশী অভিযান অব্যাহত আছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ