ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • কাশের ওষুধ মনে করে কীটনাশক পানে কিশোরীর মৃত্যু

    কাশের ওষুধ মনে করে কীটনাশক পানে কিশোরীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীল দ্বীপ উপজেলা হাতিয়াতে কাশের ওষুধ মনে করে ঘরে থাকা কীটনাশক পানে এক কিশোরীর মৃত্যু হয়েছে।  

    মৃত লিমা আক্তার (১২) উপজেলার ৬নং চরকিং ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মধ্য শুল্যাকিয়া গ্রামের মো.এমরানের মেয়ে।  

    সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ৬নং চরকিং ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মধ্য শুল্যাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

    হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সোমবার সকাল ৮টার দিকে লিমা কাশের ওষুধ মনে করে ভুল করে ধান খেতে প্রয়োগ করা কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে পরিবারের লোকজন দেখতে পেয়ে  তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্মরত চিকিৎসক দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ