ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেলেন বাবা

হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেলেন বাবা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার বোরহানউদ্দিন থানা পুলিশের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ছেলে তামিম (১৫) কে ফিরে পেয়েছেন তাঁর পরিবার। নিখোঁজ সন্তানকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা বাবা আনোয়ার হোসেন।

সূত্রে জানা যায়, বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ৯নং ওয়ার্ডের মো. আনোয়ার হোসেন মিয়ার ছেলে মো. তামিম (১৫) গত ১৬ সেপ্টেম্বর সকাল আনুমানিক সাড়ে ৫টায় ফজরের নামাজ আদায় করার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়ে যায়, পরবর্তীতে ছেলে বাড়ীতে ফিরতে দেরি করায় বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেলে পরদিন বোরহানউদ্দিন থানায় উপস্থিত হয়ে একটি নিখোঁজ জিডি দায়ের করেন বাবা আনোয়ার হোসেন। (জিডি নং-৮৪৬/২২)। 

দায়েরকৃত জিডির পরিপ্রেক্ষিতে বোরহানউদ্দিন থানা পুলিশ সোমবার (১৯ সেপ্টেম্বর) নিখোঁজ মো. তামিমকে উদ্ধার পূর্বক তাঁর পিতার নিকট হস্তান্তর করেন।

ছেলেকে ফিরে পেয়ে বাবা আনোয়ার হোসেন মিয়া অত্যন্ত আনন্দিত, তিনিসহ তাঁর নিকট আত্মীয়রা বোরহানউদ্দিন থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ