ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

ববির নতুন পরীক্ষা নিয়ন্ত্রক ইমানুল হাকিম

ববির নতুন পরীক্ষা নিয়ন্ত্রক ইমানুল হাকিম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পরীক্ষা নিয়ন্ত্রক পদে নিযুক্ত হলেন প্রফেসর স.ম ইমানুল হাকিম। গতকাল রোববার বিষয়টি নিশ্চিত করেছেন জনসংযোগ বিভাগের ডেপুটি ডিরেক্টর ফয়সাল মাহমুদ রুমি। 

তিনি জানান, প্রফেসর স.ম ইমানুল হাকিমকে আগামী এক বছরের জন্য চুক্তি ভিত্তিক পরীক্ষা নিয়ন্ত্রক পদে নিযুক্ত করার অফিস আদেশ পেয়েছি। একইসঙ্গে সংযুক্তির নির্দেশনা তাকেও পাঠানো হয়েছে। 

রুমি বলেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় পরীক্ষা নিয়ন্ত্রক পদে প্রফেসর স.ম ইমানুল হাকিমকে নিযুক্ত করার সিদ্ধান্ত গৃহিত হয়।
 
প্রসঙ্গত, স.ম ইমানুল হাকিম সরকারি ব্রজমোহন কলেজের সাবেক অধ্যক্ষ। তিনি সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সরাসরি জড়িত এবং বাচিক শিল্পী। এছাড়াও বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিউনিটি পুলিশিং কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ