ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • দুর্নীতির মামলায় পোস্টমাস্টারের কারাদন্ড

    দুর্নীতির মামলায় পোস্টমাস্টারের কারাদন্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীতে দুর্নীতির মামলায় শ্রীবাস চন্দ্র দে নামের বরখাস্তকৃত এক পোস্টমাস্টারকে তিনটি ধারায় ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

    সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে স্পেশাল জজ আদালতের বিচারক এ.এন এম মোশেদ খান এ রায় দেন। আদালত একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিকে তিনটি ধারায় ২৫ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করে। 

    দণ্ডপ্রাপ্ত শ্রীবাস চন্দ্র দে লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়া এলাকার নারায়ণ চন্দ্র দে এর ছেলে এবং দত্তপাড়া ডাকঘরের বরখাস্তকৃত পোস্টমাস্টার।  

    দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয়ও আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়,আসামি শ্রীবাস চন্দ্র দে ৬জন আমানতকারীর থেকে ৩৮ লাখ ২৭ হাজার টাকা গ্রহণপূর্বক পাশবহিতে লিপিবদ্ধ করলেও সরকারি কোষাগারে জমা না দিয়ে  প্রতারণামূলকভাবে অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও আত্মসাত করায়  দণ্ডবিধি ৪০৯/৪২০ ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় কমিশনের অনুমোদন নিয়ে তদন্তকারী কর্মকর্তা সুবেল আহমেদ, সহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী কর্তৃক বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেন।

    এ বিষয়ে জেলা দুদকের পিপি অ্যাডভোকেট আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রায় প্রচারকালে আসামি আদালতে উপস্থিত থাকায় সাজা পরোয়ানা মূলে তাকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ