ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ

    ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকার মিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। 

    রবিবার বিকেলে শহরের সরকারি মহিলা কলেজ সড়কে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের নেতৃত্বে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহিলা কলেজের সামনে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। এতে বক্তব্য দেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।

    সমাবেশে বক্তারা মিরপুরে হামলার তীব্র নিন্দা জানিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন বন্ধ করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ার হুশিয়ারি দেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ