ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • ঝালকাঠিতে ইমামম ও মুয়াজ্জিনদের নিয়ে মতবিনিময় সভা

    ঝালকাঠিতে ইমামম ও মুয়াজ্জিনদের নিয়ে মতবিনিময় সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ইমামম ও মুয়াজ্জিনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) ঝালকাঠি জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। 

    এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি সদর হাসপাতালের আসাবিক চিকিৎসা কর্মকর্তা মেহেদী হাসান। নাটাবের ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঝালকাঠি পৌর ইমাম সমিতির সভাপতি মাওলানা রুহুল আমিন, প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক কে এম সবুজ ও নাটাবের ফিল্ড সুপারভাইজার নাজিম উদ্দিন।

    সভায় বক্তারা যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে সবাইকে সচেতন করতে ইমামরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে অভিমত দেন। কারো যক্ষ্মা 
     হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা জানানো হয় সভায়। পাশপাশি ব্র্যাকের ডটস কমিটির মাধ্যমে নিয়মিত ওষুধ সেবন করলে যক্ষ্মা  ভালো হয়ে যায় বলেও জানানো হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ