ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

আগৈলঝাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

আগৈলঝাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সন্ধ্যা বাড়ৈ (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে।

সন্ধ্যা উপজেলার রত্নপুর ইউনিয়নের ঐচারমাঠ গ্রামের বিনোদ বাড়ৈর স্ত্রী।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, ঘরের চালার ওপর বৈদ্যুতিক তারে জড়ানো একটি গাছের ডাল নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সন্ধ্যা। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারহানা ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

মাজহারুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ