ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • মঠবাড়িয়ায় ছাত্রদলের সাবেক সভাপতি মাইনুল গ্রেফতার

    মঠবাড়িয়ায় ছাত্রদলের সাবেক সভাপতি মাইনুল গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাইনুল ইসলাম মামুন (৩৮) কে গ্রেফতার করেছে মঠবাড়িয়া পুলিশ। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে মঠবাড়িয়া থানার এসআই রবিন কুন্ড সঙ্গীও ফোর্স নিয়ে পৌর শহরের কলেজ পাড়া এলাকা হইতে মাইনুল ইসলামকে গ্রেফতার করেন। গ্রেফতার মাইনুল ইসলাম মামুন পৌর শহরের ৫ নং ওয়ার্ডের পূর্ব বহেরা তলা এলাকার মো. নূরুল ইসলামের ছেলে।

    থানা সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী ভাণ্ডারিয়া  থানার বিশেষ ক্ষমতা আইনের মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাইনুল ইসলাম মামুনসহ বেশ কয়েক জনের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় তাঁর বিরুদ্ধে প্রেফতারি পরোয়ানা জারি হয়। মাইনুল ইসলাম মামুন গ্রফতার এড়াতে পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে দীর্ঘ দিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলো। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কলেজ পাড়া এলাকা হইতে তাকে গ্রেফতার করা হয়।

    মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, পার্শ্ববর্তী ভান্ডারিয়া থানার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাইনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে তাকে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারকি হাকিম মো. কামরুল আজাদ তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ