ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে বিশ্বকর্মা পূজা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

বরিশালে বিশ্বকর্মা পূজা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে বিশ্বকর্মা পূজা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১১টায় নগরীর স্ব-রোড থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। 

শোভাযাত্রাটি সদর রোড, হেমায়েতউদ্দিন রোড, চকবাজার ও বাজার রোড হয়ে ফের সদর রোডে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ধর্মরক্ষিনী সভাগৃহের সভাপতি রাখাল চন্দ্র দে, মহানগর পূজা উদযাপন পরিষদের সহসভাপতি বিশ্বজিৎ ঘোষ বিষু ও কবিতা ঘোষসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

বিষু ঘোষ জানান, অলংকার ও আসবাপত্রের দেবতা বিশ্বকর্মা। প্রতি বছর এই দিনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়। এই ধারাবাহিকতায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ