ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত 

বরিশালে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

শারদীয় দূর্গা উৎসবকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারো অনুষ্ঠিত হলো বরিশালে সম্প্রীতি সমাবেশ।শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বরিশাল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে এ  সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, সহকারী কমিশনার (ভূমি)  তারিকুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মো. মাহবুবুর রহমান মধু। 

এসময় আরও উপস্থিত ছিলেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ খ্রিস্টানদের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ সুধী জন । শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা বাংলাদেশের সম্প্রীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ