আগৈলঝাড়ায় সন্ধ্যা নদীর অভায়শ্রামে মাছের পোনা অবমুক্ত

“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ার সন্ধ্যা নদীর অভায়শ্রামে শিং, টেংরা মাছের ১০ হাজার পোনা অবমুক্ত করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে শনিবার দুপুরে উপজেলার বাকাল ইউনিয়নের কদমবাড়ি সন্ধ্যা নদীতে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে তৈরিকৃত মাছের অভায়শ্রামে শিং, টেংরা মাছের ১০ হাজার পোনা অবমুক্ত করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহম্মদ আলম, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা, সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক মো. শামীমুল ইসলাম, তথ্য ও প্রচার সম্পাদক নাজমুল ইসলাম ও নির্বাহী সদস্য স্বপন দাসসহ প্রমুখ।
এইচকেআর