ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • অরুন কর্মকার সভাপতি রাজিব মৃধা সম্পাদক

    পাথরঘাটায় পূজা পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    পাথরঘাটায় পূজা পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ পাথরঘাটা উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে অরুন কর্মকার সভাপতি রাজিব মৃধা বিটুল সম্পাদক নির্বাচিত হয়েছেন।

    শুক্রবার সকাল ১০টা থেকে পাথরঘাটা সার্বজনীন কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির কালীবাড়ীতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ১০টা থেকে ২ পর্যন্ত পরে আধা ঘন্টার মধ্যান্যভোজের বিরতি শেষে সম্মেলনের কার্য পুনরায় শুরু হয়। দিনের প্রথম প্রহরে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাথরঘাটা শাখার সভাপতি অরুন কর্মকার। আড়াইটা থেকে দ্বিতীয় প্রহরে সম্মেলনে সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদ বরগুনা জেলা সংসদের সভাপতি শ্রী সুখরঞ্জন শীল।

    সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১০ বরগুনা-২ আসনের  সাংসদ শওকত হাসানুর রহমান রিমন, কেন্দ্রীয় যুবলীগ অর্থবিষয়ক সম্পাদক সুবাস চন্দ্র হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার, উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, উপজেলা আওয়ামী লীগ পাথরঘাটা শাখার সভাপতি আলমগীর হোসেন, বরগুনা প্রেসক্লাব সভাপতি সনজীব দাস, জেলা পূজা পরিষদ সম্পাদক খোকন কর্মকার, বামনা উপজেলা পূজা পরিষদ নেতৃবৃন্দ এবং পাথরঘাটা উপজেলা পূজা পরিষদের সদস্যবৃন্দ। হিন্দু বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ সভাপতি ও সম্পাদকের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ