ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • অস্ত্র রেখে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ফাঁসলেন নিজেই

    অস্ত্র রেখে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ফাঁসলেন নিজেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কবিরহাট উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে এক যুবক নিজেই জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেফতার হয়েছেন। 
     
    গ্রেফতারকৃত আবুল হায়াত ওরফে রনি (২৩) উপজেলার বাটইয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মাদলা গ্রামের আবুল খায়ের পিয়নের বাড়ির মৃত আবুল খায়েরের ছেলে।  

    শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। এর আগে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মাদলা গ্রাম থেকে একটি দেশীয় পাইপগান ও দুই রাউন্ড কার্তুজসহ তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

    এসপি আরও জানান, বাটইয়া ইউনিয়নের মাদলা গ্রামের একই বাড়ির আব্দুর রহিমের সাথে জায়গা-জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ ক্ষুব্ধ ছিলেন আসামি রনি। বিরোধের জেরে তাদের মধ্যে একাধিক মামলা মোকদ্দমা চলমান। একদিন আগে রনি কৌশলে রহিমের বসত ঘরে একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ রেখে আসেন। পরে নিজেই জেলা গোয়েন্দা পুলিশকে খবর দেন। অভিযান চালানোর সময় বিষয়টি সন্দেহজনক মনে হলে রনিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র রাখার বিষয় স্বীকার করায় তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় শনিবার সকালে অস্ত্র আইনে মামলা দিয়ে রনিকে কবিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান জেলা পুলিশের শীর্ষ এ কর্মকর্তা।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ