ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের প্রথম ক্যান্সার হাসপাতাল বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা
  • পাথরঘাটায় খাল থেকে মরদেহ ‍উদ্ধার

    পাথরঘাটায় খাল থেকে মরদেহ ‍উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটার একটা খাল থেকে ভাসমান অবস্থায় সগীর খলিফা (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয় ইয়াছিন নামে এক যুবক।

    নিহত সগীর খলিফা নাচনাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খোরশেদ খলিফার ছেলে।

    স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টার দিকে নাচনাপাড়া ইউনিয়নের বাঁশতলা বাজারের ব্রিজের নিচে ভাসমান অবস্থায় ওই মরদেহটি দেখতে পান ইয়াছিন নামে এক যুবক। পরে তিনি স্থানীয়দের জানালে তা‍ঁরা ব্রিজের নিচে গিয়ে মরদেহটি নিশ্চিত হয়ে পাথরঘাটা থানায় খবর দেন। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

    উদ্ধার মরদেহের মুখে আঘাতের চিহ্ন দেখা গেছে। পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।

    পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সঞ্জয় মজুমদার বলেন, খবর শোনা মাত্রই ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ