ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • লালমনিরহাটে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার 

    লালমনিরহাটে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে খোকা মিয়া (৭০) নামে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

     শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসূল  এ তথ্য নিশ্চিত করেন। 

     
    এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের কামারপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করেন।

    পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে খোকা মিয়ার ঘর থেকে দুর্গন্ধ আসতে শুরু করে। এসময় খোকা মিয়াকে ডাকলে কোন সারা শব্দ দেননি। ওই সময় তার স্ত্রী জোসনা বেগমকে ডাকলেও তিনি সারা শব্দ দেননি। স্থানীয়রা জানতে পারেন তার স্ত্রী তার স্বামী খোকা মেয়েকে রেখে জয়পুরহাটে গেছেন। পরে পুলিশকে খবর দিলে ঘরের ভিতরে ঢুকিয়ে দেখতে পারেন ২/৩ তিনদিন আগে মারা গেছেন।

    কাকিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহির তাহু বলেন, ঐ বৃদ্ধর মৃত্যু রহস্যজনক তাই পুলিশের মাধ্যমে ময়নাতদন্তের জন্য তার লাশ লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার মৃত্যুর কি কারন তা জানা যাবে। 

     
    এবিষয়ে কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসূল জানান, ঘটনা রহস্যজনক মনে হয়েছে। তাই ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ