ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

উজিরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পাবে রোগীরা

উজিরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পাবে রোগীরা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের উজিরপুর উপজেলায় সেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল এসিস্ট্যান্স ফর কমিউনিটি ডেভেলপমেন্ট(এসএসিডি) এর আয়োজনে এবং বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যান্জেলেস বাফলার আর্থিক সহযোগীতায় ফ্রি মেডিকেল ক্যাম্প আগামীকাল শুক্রবার শুরু হবে।

উপজেলার গুঠিয়া ইউনিয়নের ডহরপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রঙ্গনে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করবেন বানারীপাড়া-উজিরপুর ২ আসনের সংসদ সদস্য শাহে আলম।

ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা ও ঔষধ দানে সহায়তা করেছে যুক্তরাষ্ট্রের অলাভজনক প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যান্জেলেস বাফলা সহ বিভিন্ন দানশীল ব্যাক্তিবর্গ। কর্মসূচী সফল করতে সর্বাক্তক সহযোগিতায় ছিলেন সাবেক সচিব ও এন সিদ্দিকা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এই ক্যাম্পের মাধ্যমে অসহায় , গরীব রোগীরা কোন টাকা ছাড়াই বিশেষজ্ঞ চিকিৎস দ্বারা সেবা ও পরামর্শ পাবে। পাশাপাশি তাদেরকে ঔষধ প্রদান করা হবে।

সংগঠনটির পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রচার প্রচারনা করা হয়েছে। তারা সমাজের সকল মানুষকে এই চিকিৎসা সেবা গ্রহনের আহবান জানিয়েছেন। এছাড়াও এই কর্মসূচী সামনে এগিয়ে নিতে সকলের সহযোগীতা কামনা করেছেন।
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ