ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
পুলিশ কনস্টেবলের প্রেমিকাসহ আটকে চাঁদা আদায়

ছাত্রলীগকর্মী সুমন ডাকুয়াসহ চারজন কারাগারে

ছাত্রলীগকর্মী সুমন ডাকুয়াসহ চারজন কারাগারে
ছাত্রলীগ কর্মী সুমন ডাকুয়া
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পুলিশ সদস্যকে আটকে চাঁদা আদায়ের ঘটনায় সরকারি ব্রজমোহন কলেজের ছাত্রলীগের দুইকর্মীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ সেপ্টেম্বর) মাঝরাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। 

বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম। তিনি বলেন, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে মারধর ও চাঁদা আদায়ের অভিযোগ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্র  এবং ছাত্রলীগ কর্মী সুমন ডাকুয়া (২৬), তার সহযোগী বরিশাল নগরের ২০ নম্বর ওয়ার্ডের হাজী জালাল আহম্মেদ লেনের বানাত মঞ্জিলের বাসিন্দা পারভেজ হাওলাদার (২২) এবং ঝালকাঠি জেলার রাজাপুর থানার দক্ষিন সাতপুর এলাকার বাসিন্দা তানিয়া আক্তার (২১) ও তার বড় বোন রিমা আক্তার (২৫)। 

মামলায় পলাতক দুই আসামী হলো বায়েজিদ আলম (২৮), রোহান (২০)। জানাগেছে, পটুয়াখালী জেলার দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দক্ষিন রাজাখালী এলাকার বাসিন্দা ও ভোলা জেলা পুলিশের কনেস্টাবল আনিসুর রহমানের সাথে তানিয়া আক্তারের মোবাইল ফোন ও ফেইসবুকের মাধ্যমে পরিচয়। ১০ সেপ্টেম্বর থেকে ১৫ দিনের ছুটিতে তিনি বাড়িতে আসেন। 

বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সে বরিশালে আসেন এবং তানিয়ার সাথে দেখা করেন। দেখা করতে গিয়ে তানিয়ার সাথে বিএম কলেজের মসজিদ গেটের বিপরীত পাশের জালালাবদ লেনের একটি বিল্ডিংয়ের নীচ তলার ফ্লাটে যায়। সেখানে আনিসুর রহমানকে আটকে ছাত্রলীগকর্মী সুমন ডাকুয়া ও তার সহযোগী পারভেজ ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। তাঁরা আনিসুরের কাছ থেকে নগদ তিন হাজার, এটিএম বুথ থেকে উত্তোলন করে দুই হাজার এবং বিকাশে আরো ৫ হাজার টাকা আনিয়ে নেয়। খবর পেয়ে আনিসুরের ভাই ও ফুফা এসে সুমন ডাকুয়া ও পারভেজকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাদের আটক করে নিয়ে এসে থানায় মামলা করেন। 

তবে স্থানীয়রা জানিয়েছেন, কনস্টেবল আনিসুরের সাথে প্রেমের সর্ম্পক ছিল তানিয়ার। সেই সর্ম্পকের সূত্র ধরে দেখা করতে আসলে ছাত্রলীগ কর্মী সুমন ডাকুয়া ও সহযোগী পারভেজ তাদের রুমের মধ্যে আটকে টাকা দাবী করেন। মামলায় দুই ছাত্রীকে উদ্দেশ্যমূলক ফাঁসানো হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ