ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • কারাগার থেকে এসএসসি দিচ্ছেন তিনজন পরীক্ষার্থী

    কারাগার থেকে এসএসসি দিচ্ছেন তিনজন পরীক্ষার্থী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খাগড়াছড়িতে কারাগারে বসে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা দিচ্ছেন তিনজন পরীক্ষার্থী। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কারাগারের জেলার এ জি মাহমুদ। 

    আজ বৃহস্পতিবার থেকে (১৫ সেপ্টেম্বর) সারাদেশে একযোগে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় কারাগারের অফিস কক্ষে বসেই অংশ নেন এই তিন শিক্ষার্থী। 

    পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন, খাগড়াছড়ি পৌরসভার কদমতলী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে সোহাগ আলম এবং সে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র। সে একমাস আগে নারী ও শিশু নির্যাতনের মামলায় গ্রেফতার হয়ে কারাবাসী হয়। বাকি দুইজনের মধ্যে আরিফুল ইসলাম পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। কয়েকদিন আগে পুলিশের হাতে আটক হয়ে জেলে গেছেন। অপরজন নিপুণ ত্রিপুরা  মাটিরাঙ্গা মিউনিসিপাল স্কুলের শিক্ষার্থী। একবছর ধরে সে কারাগারে আছে। 

    খাগড়াছড়ি জেলা কারাগারের জেলার এ জি মাহমুদ বলেন, তিন শিক্ষার্থী কারাগারের অফিস কক্ষে বসে পরীক্ষা দিচ্ছে। তাঁরা ৩ শিক্ষকের তত্ত্বাবধানে পরীক্ষা দিচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে তারা পরীক্ষা দিতে বসছে। খাগড়াছড়ি জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা জানান, জেলায় এবার তিন পরীক্ষার্থী কারাগারে বসে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তাঁরা যাতে নির্ধারিত সময় পরীক্ষায় অংশ নিতে পারে সেজন্য সব ধরণের ব্যবস্থা করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ