ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • কাউখালীতে জমি নিয়ে বিরোধে প্রতিবেশীর হামলায় আহত বৃদ্ধ

    কাউখালীতে জমি নিয়ে বিরোধে প্রতিবেশীর হামলায় আহত বৃদ্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালী উপজেলায় জমি নিয়ে দ্বন্দের জেরে মীর আব্দুল আউয়াল (৬৫) কে আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। গত রবিবার সকালে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের সয়না গ্রামে এ ঘটনা ঘটে। আহত আব্দুল আউয়াল ঐ এলাকার মৃত মীর সৈয়দ আলীর পুত্র। 

    জানা যায়, জমির সিমানা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে একই এলাকার প্রতিবেশী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের সয়না গ্রামের আবুল বাশারের পুত্র রিয়াজ সরদার তার স্ত্রী কাজল বেগম, ভাগ্নে সুমন মীর, শাকিল মীর, রাব্বীসহ তাদের দলবল নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে আহত আব্দুল আউয়ালের উপর হামলা করে। স্থানীয়রা আব্দুল আউয়ালকে আহত অবস্থায় উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত রিয়াজ সরদার হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, জমি নিয়ে এমন কোন হামলার ঘটনা ঘটেনি। 

    আহতের পুত্রবধূ লায়লা আক্তার বলেন, আমাদের ৩২ শতক জমিতে কবরস্থান ও বসতবাড়ি রয়েছে। যার এখনো ভাগবন্টন সম্পন্ন হয়নি। এ জমি জোরপূর্বক হামলাকারীরা দখল করে রাখার চেষ্টা চালায় প্রতিনিয়তই। সেই সূত্র ধরে রবিবার সকালে আমার শশুরের উপর হামলার ঘটনা ঘটে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে এখনো চিকিৎসা দেয়া হচ্ছে। 

    এ ঘটনার বিষয়ে সয়না রঘুনাথপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. আবু সাইদ বলেন, জমি নিয়ে একটি মারামারির ঘটনা ঘটেছে। ঝামেলাটি অনেকদিনের। আমি অনেকবার সমাধানের চেষ্টা করেছি পারিনি সমাধান করতে। থানায় ২ পক্ষকে ডাকা হয়েছে সমাধানের জন্য। এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. বনি আমিন বলেন, জমি নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনা রয়েছে। থানায় ইতিমধ্যে এ ঘটনায় দুটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তের মাধ্যমে আইনী ব্যবস্থা নেওয়া হবে। তবে তাদের মধ্যে সমাধানের জন্য থানায় ২ পক্ষকে ডাকা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ