ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • রাতে সন্তান জন্ম দিয়ে সকালে পরীক্ষার হলে হাসিনা

    রাতে সন্তান জন্ম দিয়ে সকালে পরীক্ষার হলে হাসিনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরের দূর্গাপুর গ্রামে এক এসএসসি পরীক্ষার্থী সন্তান প্রসবের পর এসএসসি পরীক্ষা দিয়েছেন। এ ঘটনায় ওই পরীক্ষার্থীর সাহসিকতার গুণগান করছেন স্থানীয়রা।

    প্রসূতির নাম হাসিনা আক্তার। তিনি দূর্গাপুর গ্রামের বাসিন্দা মো. হালিম হোসেন হাওলাদারের মেয়ে। বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে তাঁর কোল জুড়ে এসেছে ফুটফুটে এক ছেলে সন্তান।

    জানা গেছে, বুধবার রাতে প্রসব ব্যথা ওঠে হাসিনার। পরে তিনি তার সন্তান জন্ম দেন। এদিকে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। রাতে সন্তান জন্মদানের পর সকালে যথাসময়ে বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিতে বসে হাসিনা।

    স্থানীয় দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে সে। তার পরীক্ষা কেন্দ্র পড়েছে পিরোজপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে।

    দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হাসিনা আক্তার তাঁর স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সে অত্যন্ত মেধাবী ছাত্রী।

    স্থানীয়রা বলেন, সন্তান জন্ম দেওয়ার পর আবার পরীক্ষায় অংশ নেওয়াটা সাহসিকতার। সবাই এমনটা করতে পারে না। হাসিনার ভালো পরীক্ষা দেবে বলেও আশা তাদের।

    প্রসূতির মা সাজেদা বেগম বলেন, ২০২১ সালে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী গ্রামের চাঁন মিয়া ফকিরের ছেলে মো. রাহেন ফকিরের সঙ্গে বিয়ে হয় হাসিনার। গর্ভবতী ও এবারের এসএসসি পরীক্ষার্থী হওয়ায় সে হাসিনা বাবার বাড়ি আসে। বুধবার রাতে প্রসব ব্যথা ওঠে হাসিনার। পরে ঘরেই স্বাভাবিকভাবে ছেলে সন্তানের জন্ম দেয় সে।

    সাজেদা আরও জানান, তাঁর নাতির নাম রাখা হয়েছে জায়ান। তাঁর মেয়ে পড়াশোনায় অত্যন্ত আগ্রহী ও মেধাবী। তাদের জামাতা রাহেনও হাসিনার পড়াশোনার ব্যাপারে আন্তরিক। সন্তান জন্ম দেওয়ার পর কষ্ট হলেও হাসিনা পরীক্ষা দিতে গেছে, কারণ সে উচ্চ শিক্ষা গ্রহণ করে বড় কিছু করতে চায়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ