ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  •  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা
  • সপ্তাহের ব্যবধানে ধানের দাম বেড়েছে মণপ্রতি ৭০ টাকা

    সপ্তাহের ব্যবধানে ধানের দাম বেড়েছে মণপ্রতি ৭০ টাকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার হাটগুলোতে সপ্তাহের ব্যবধানে মণপ্রতি ৭০ টাকা পর্যন্ত বেড়েছে ধানের দাম। স্থানীয় বাজারে ধানের সরবরাহ কম থাকায় এবং মিলা মালিকরা ধান সংগ্রহে জোর দেওয়ায় দাম বেড়েছে বলছেন ব্যবসায়ীরা।

    এছড়া দাম ভালো পাওয়ায় কৃষকরা কিছুটা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

    বরগুনাসহ বিভিন্ন উপজেলার মাঠ থেকে ইতোমধ্যে ৯৫ ভাগের বেশি ধান কৃষকের ঘরে উঠেছে। আর অধিকাংশ চাষিরা তাদের ধান বিক্রিও করে দিয়েছেন। তাই ধানের মূল্য বৃদ্ধি পাওয়ায় তেমন লাভ হয়নি অধিকাংশ চাষির।


    গেল সপ্তাহের তুলনায় ধানের যোগানের পাশাপাশি বেড়েছে মিল মালিকদের উপস্থিতিও। চাষিরা বলছেন, গত বছরের তুলনায় এ বছর ধানের উৎপাদন খরচ বেড়েছে। তাই মাঠ থেকে ধান ঘরে তুলতে গুণতে হয়েছে বাড়তি খরচ।

    কৃষকরা বলছেন, বাজার পরিস্থিতি এরকম থাকলে কৃষকের কিছুটা হলেও লাভ হবে। ধানের মৌসুম প্রায় শেষ পর্যায়ে। অধিকাংশ কৃষকের ধান গত দুই সপ্তাহ আগেই বিক্রি করা হয়ে গেছে। এছাড়া এবারে বৃষ্টির কারণে ধানের আবাদ ভালো না হওয়ায় তেমন একটা লাভ হয়নি।

    এদিকে খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে দাম বৃদ্ধির কারণে খুচরা বাজারে সব ধরনের ধানের দাম বেড়েছে।

    বরগুনা সদর উপজেলার উকিল পট্টির মেসার্স কালাম ট্রেডার্সের স্বত্বাধিকারী কালাম বিডিয়ার জানান, বর্তমানে প্রকারভেদে মণপ্রতি ধান বিক্রি হচ্ছে ৭৮০ থেকে ৮০০ টাকায়। সপ্তাহের ব্যবধানে ধানের দাম মণপ্রতি ৭০ থেকে ৮০ টাকা পর্যন্ত বেড়েছে।

    উল্লেখ্য, জেলা কৃষি বিভাগের তথ্য বলছে, চলতি মৌসুমে আবাদের মোট লক্ষ্যমাত্রা ছিল ৫৩ হাজার ৭৫ হেক্টর জমিতে। এছাড়া আবাদকৃত জমি ছিল ৫২ হাজার ৮১১ হেক্টর ও কর্তনকৃত জমির পরিমাণ ১২ হাজার ৫২৮ হেক্টর। এবারে হেক্টর প্রতি ফলন হয়েছে ২ দশমিক ৩০ মেট্রিক টন  ও মোট আউশ ধানের উৎপাদন হয়েছে ২৮ হাজার ৮১৪ দশমিক ৪ মেট্রিক টন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ