‘বিজয়ী হলে বরিশাল জেলা পরিষদকে দুর্নীতি মুক্ত করা হবে’

আসন্ন বরিশাল জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনিত প্রার্থী বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি, সদ্য পদত্যাগ করা জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন বলেছেন, আমি কোনদিন দুর্নীতিগ্রস্থদের সাথে চলি নাই ও দুর্নীতি করি নাই।
আমি জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলে আমার রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহ'র জ্যেষ্ঠ পুত্র বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ যেভাবে বিসিসিতে দুর্নীতি মুক্ত করে পরিচালনা করছে আমিও ঠিক সেভাবে আমার জেলা পরিষদ প্রতিষ্ঠানে দুর্নীতি মুক্ত করে কাজ করে যাব। এখানে কোন দুর্নীতিবাজদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না।
বৃহস্পতিবার( ১৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় আসন্ন জেলা পরিষদ নির্বাচনে মনোয়ন পত্র দাখিলের শেষ দিনে বরিশাল জেলা প্রসাশক জসীম উদ্দীন হায়দারের হাতে সিটি মেয়রসহ দলীয় নেতৃবৃন্দর সাথে নিয়ে মনোনয়ন পত্র দাখিল শেষে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে ঘাতকদের বুলেটে শহীদ হওয়া জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সপরিবার সহ কৃষক কুলের নয়নের মনি শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের পরিবার ও তাঁর নাতি শিশু শুকান্ত বাবুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
মনোনয়ন পত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিসিসি প্যানেল মেয়র গাজী নাঈমুল হোসেন লিটু, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মেহেন্দিগঞ্জ পৌর মেয়র কামাল উদ্দিন খান, বরিশাল আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট লস্কর নুরুল হক, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম সহ বিভিন্ন দলীয় নেতৃবৃন্দ।
এইচকেআর