ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • নোয়াখালীতে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত

    নোয়াখালীতে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর নয়টি উপজেলার ৭৩টি কেন্দ্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের পরীক্ষায় বসছে প্রায় ৪৩ হাজার ৬০২ জন শিক্ষার্থী।

    সদর, কোম্পানীগঞ্জ, বেগমগঞ্জ, সোনাইমুড়ীও চাটখিল উপজেলার বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্রে বিপুল সংখ্যক অভিভাবকদের দেখা গেছে, যা আশপাশের সড়কে যানজটের সৃষ্টি করেছে।

    জানা যায়, নোয়াখালীর ৯টি উপজেলায় এসএসসি ৪১টি ও দাখিল ২০টি ও ভোকেশনাল ১২ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার এসএসসিতে ৩২৭৩৭ জন ও দাখিলে ৭৯১৯জন ও ভোকেশনালে ২৯৪৬ জনসহ সর্বমোট  ৪৩হাজার ৬০২জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এবার ৯টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দুই ঘন্টায় ৫০ নম্বরের পরীক্ষা হবে।
     
    নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, সকাল ১১টা থেকে জেলার ৭৩টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। সকাল থেকে জেলা প্রশাসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট,জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন।

    উল্লেখ্য,এ বছর এসএসসি পরীক্ষা তিন ঘণ্টার পরিবর্তে দু’ঘণ্টায় হবে। পরীক্ষার এমসিকিউ অংশের সময় ২০ মিনিট এবং লিখিত অংশ এক ঘণ্টা ৪০ মিনিট। সময়সূচি অনুযায়ী, এসএসসি ও সমমান পরীক্ষা ১৮ অক্টোবর শেষ হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ