ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

বরিশালে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে নগরীতে পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ৯৮০ পিস ইয়াবা ও তিন কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

নগরের নথুল্লাবাদ বাস টার্মিনালের থ্রি হুইলার স্ট্যান্ড থেকে বুধবার রাত সাড়ে ৩ টায় মাদকগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন। 

আটককৃতরা হলেন,  পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিয়ারখালী এলাকার ইউসুফ ফরাজীর ছেলে নুর ইসলাম (২৪) ও বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ড উত্তর জাগুয়া এলাকার বাবুল হাওলাদারের ছেলে সাজ্জাদ হোসেন (৩১)।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল নগরের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায়। এ সময় টার্মিনালের থ্রি হুইলার স্ট্যান্ড থেকে তিন কেজি গাঁজাসহ নুর ইসলামকে আটক করা হয়। পরে রাত সাড়ে ৩টার দিকে একই স্থান থেকে ১ হাজার ৯৮০টি ইয়াবাসহ সাজ্জাদকে আটক করা হয়।

পৃথক অভিযানের ঘটনায় মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় আলাদা দুটি মামলা করা হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ